২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৩ বছর পর সিরিয়ার মুখোমুখি বাংলাদেশ

আশির দশকেও বাংলাদেশকে হারাতে অনেক ঘাম ঝরাতে হতো সিরিয়ার। সেই সিরিয়াকে টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিটের মর্যাদা দিয়ে বাংলাদেশ শনিবার নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে তাদের সঙ্গে। এই ম্যাচের জন্য তৈরি হতে তারা শুক্রবার দিল্লিতে প্র্যাকটিস করেছে এবং সবাই সুস্থ আছে, এমন খবর জানা গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সূত্রে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2007, 02:23 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আশির দশকেও বাংলাদেশকে হারাতে অনেক ঘাম ঝরাতে হতো সিরিয়ার। সেই সিরিয়াকে টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিটের মর্যাদা দিয়ে বাংলাদেশ শনিবার নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে তাদের সঙ্গে। এই ম্যাচের জন্য তৈরি হতে তারা শুক্রবার দিল্লিতে প্র্যাকটিস করেছে এবং সবাই সুস্থ আছে, এমন খবর জানা গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সূত্রে। নেহেরু কাপে যাওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক নজরুল ইসলাম সিরিয়াকে বড় শক্তি হিসেবেই চিহ্নিত করেছেন। না করে উপায়ও নেই, টুর্নামেন্টের ৫টি দলের মধ্যে এই দলটিই (১১৩) ফিফা র‌্যাংকিংয়ে সবার উপরে। সুতরাং র‌্যাংকিংয়ে ১৭২-এ থাকা বাংলাদেশের পক্ষে যাওয়ার সময় কেবল লড়াই করার প্রতিশ্র"তি দেয়া ছাড়া কিছু করার ছিল না। ভারত ও কম্বোডিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নের কথা বলে গেলেও মধ্যপ্রাচ্যের এই দলের বিপক্ষে শুধু সম্মানের সঙ্গে ম্যাচ শেষ করার কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক। সেই হিসেবে রক্ষণাত্মক কৌশলই বাংলাদেশের নেয়ার কথা। এখনকার বাস্তবতার সঙ্গে আশির দশকের বিস্তর ফারাক। ওটা ছিল বাংলাদেশের ফুটবলের স্বণর‌্যুগের একটা অংশ। যখন সিরিয়াকে অতো বড় ফুটবল শক্তি হিসেবে গুনতো না বাংলাদেশ। ১৯৮০ সালে কুয়েতে অনুষ্ঠিত এশিয়ান নেশন্স কাপে সিরিয়া ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশকে। তার চার বছর পরে তারা দ্বিতীয়বারের মতো মুখোমুখি হয় এশিয়ান কাপের বাছাইপর্বে, যে ম্যাচে বাংলাদেশ হেরেছিল ২-১ গোলে। ২৩ বছর পর তৃতীয় সাক্ষাতে হারের ব্যবধান ওই এক গোলের মধ্যে রাখতে পারবে নাকি চরম ভড়াডুবি ঘটবে, এ নিয়ে একটু ভয় আছে সবার মধ্যেই। কারণ সময় যখন মধ্যপ্রাচ্যের দলটিকে আরো ওপরের দিকে নিয়ে গেছে তখন প্রায় সব ঐশ্বর্য হারিয়ে শ্রীহীন বাংলাদেশের ফুটবল। তাই যাওয়ার সময় তেমন কোনো আশার বানী শুনিয়ে যেতে পারেননি বাংলাদেশের ভারতীয় কোচ সৈয়দ নাঈমুদ্দিন। তিনি আছেন এটাই ভরসা, পরিবেশ-পরিস্থিতি তারা চেনা এবং স্ট্র্যাটেজিও তার জানা। এসব দিয়ে খেলোয়াড়দের ঠিকমতো উদ্দীপ্ত করা গেলে হয়তো প্রথমবারের মতো নেহেরু কাপে বাংলাদেশের শুরুটা সম্মানজনক হতে পারে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০২৫ঘ.