২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনা দলে স্যাভিওলা ও রড্রিগেজ

দুর্দান্ত একটা দল নিয়েও কোপা আমেরিকা জেতা হয়নি আর্জেন্টিনার। কিন্তু সে ধাক্কা সামলে এবার সামনে এগিয়ে যাওয়ার পালা। এ মাসেই অসলোয় নরওয়ের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নেবে আলফিও বাসিলের দল। সে ম্যাচের জন্য মঙ্গলবার ২২ জনের দল ঘোষণা করেছে তারা। তালিকায় উল্লেখযোগ্য নাম ফরোয়ার্ড হাভিয়ের স্যাভিওলা ও ম্যাক্সিমিলিয়ানো রড্রিগেজ। কোপা আমেরিকায় দলে ছিলেন না দুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 01:33 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

বুয়েনস এইরেস, ৮ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দুর্দান্ত একটা দল নিয়েও কোপা আমেরিকা জেতা হয়নি আর্জেন্টিনার। কিন্তু সে ধাক্কা সামলে এবার সামনে এগিয়ে যাওয়ার পালা। এ মাসেই অসলোয় নরওয়ের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নেবে আলফিও বাসিলের দল। সে ম্যাচের জন্য মঙ্গলবার ২২ জনের দল ঘোষণা করেছে তারা। তালিকায় উল্লেখযোগ্য নাম ফরোয়ার্ড হাভিয়ের স্যাভিওলা ও ম্যাক্সিমিলিয়ানো রড্রিগেজ। কোপা আমেরিকায় দলে ছিলেন না দুজন। এ ম্যাচের দল থেকে বাদ পড়েছেন প্লেমেকার হুয়ান রোমান রিকুয়েলমে ও ডিফেন্ডার গ্যাব্রিয়েল হাইঞ্জ। অনেক নাটকের পর ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে যাওয়া কার্লোস তেভেজও থাকছেন না। এই দলে রাখা হয়নি অনেক দিন ধরে আর্জেন্টিনার গোলকিপারের দায়িত্ব পালন করা ও কোপা আমেরিকায় খেলা রবার্তো আবোনদেনজিয়েরিকেও। নেই প্রায় চার বছর পর অবসর ভেঙ্গে কোপা আমেরিকায় অংশ নেয়া হুয়ান ভেরন। এছাড়া দলে ডাক পেয়েছেন ডিফেন্ডার ফ্যাব্রিসিও কলোচ্চিনি। বাসিলে আরো সুযোগ দিয়েছেন এখনও কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা ডিফেন্ডার ইজেকুইয়েল গ্যারে ও গোলকিপার সার্জিও রোমেরোকে। আর্জেন্টিনা দল : গোলকিপার : হুয়ান পাবলো ক্যারিজো, অস্কার উস্তারি, সার্জিও রোমেরো। ডিফেন্ডার : গ্যাব্রিয়েল মিলিতো, ফ্যাব্রিসিও কলোচ্চিনি, হাভিয়ের জানেত্তি, নিকোলাস বুর্দিসো, ড্যানিয়েল ডায়াজ, ইজেকুইয়েল গ্যারে। মিডফিল্ডার : লুই গনজালেজ, ম্যাক্সিমিলিয়ানো রড্রিগেজ, হোসে সোসা, হাভিয়ের মাসচেরানো, ফার্নান্ডো গ্যাগো, ক্রিস্টিয়ান লেদেসমা, ফেডেরিকো ইনসুয়া। ফরোয়ার্ড: ডিয়েগো মিলিতো, লিওনেল মেসি, ইজেকুইয়েল লাভেজ্জি, হাভিয়ের স্যাভিওলা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এএআর/১৯২৯ঘ.