২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাদামাটা পোশাকের অমলেশের হাত ধরে 'রঙিন' আবাহনী

আবাহনীর শিরোপা জয়ের দিনেও তিনি নিজের চিরাচরিত পোশাকে। অফ হোয়াইট শার্ট (কখনো সাদা শার্ট) কালো প্যান্টে ইন করা অমলেশ সেন সেভাবে অংশ নেননি শিরোপা--উদযাপনে। একটু দূর থেকে দাঁড়িয়েই তিনি প্রসন্নচিত্তে দেখছেন। হয়তো আপন মনে বলছেন, "ডিয়েগো ক্রুসিয়ানি যা পারেননি তা আমি পেরের্ছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2007, 04:44 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- আবাহনীর শিরোপা জয়ের দিনেও তিনি নিজের চিরাচরিত পোশাকে। অফ হোয়াইট শার্ট (কখনো সাদা শার্ট) কালো প্যান্টে ইন করা অমলেশ সেন সেভাবে অংশ নেননি শিরোপা--উদযাপনে। একটু দূর থেকে দাঁড়িয়েই তিনি প্রসন্নচিত্তে দেখছেন। হয়তো আপন মনে বলছেন, "ডিয়েগো ক্রুসিয়ানি যা পারেননি তা আমি পেরের্ছি।" গলা ফাটিয়ে বলার লোক নন তিনি। সেই ১৯৭২ সাল থেকে তিনি আবাহনীর সঙ্গী। তখন ছিলেন খেলোয়াড় হিসেবে আর এখন কোচ। যদিও কোচিংয়ের সেরকম কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তার পরও সবসময় আবাহনীর দুঃসময়ের কোচ অমলেশ সেন। শিক্ষা নেই কিন্তু খেলার অভিজ্ঞতার জোরই হচ্ছে তার সাহস। যা সম্বল করে তিনি দুঃসাহসিক অভিযানে সফল হয়েছেন বারবার। এবং অবশ্যই প্রথম জাতীয় লিগের পর প্রথম পেশাদার লিগের অগ্রপথিক এই অমলেশ সেন। ২০০০ সালে আবাহনীকে প্রথম জাতীয় লিগ শিরোপা উপহার দেওয়ার পর তিনি প্রথম বি. লিগেই ঐতিহ্যবাহী দলটির নাম খোদাই করে দিলেন। তার আগে অনেক আশঙ্কাকে মাটিচাপা দিতে হয়েছে। শঙ্কার কথাগুলো শুনুন অমলেশের মুখে, "মাঝপথে ক্রুসিয়ানি এবং আর্জেন্টাইনরা চলে যাওয়ার পর সত্যিই আমরা বিপাকে পড়েছিলাম। কারণ ভাল বিদেশী খেলোয়াড় পাচ্ছিলাম না, আর্জেন্টাইন ডিফেন্ডার ক্যাপোরেলে আসার প্রতিশ্র"তি দিয়েও আসেনি। তাই দ্বিতীয় লেগ নিয়ে ভয়ে ছিলাম।" আস্তে আস্তে ওই ভয় কেটে যায় আবাহনীর স্থানীয় খেলোয়াড়দের পারফরম্যান্সের উন্নতিতে। ঢোঁড়া সাপ হয়ে থাকা জাহিদ হোসেন এমিলি ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠেন প্রতিপক্ষের গোলমুখে, ফিরে পান নিজেকে, মাঠে নামার সুযোগ পান আব্দুল্লাহ পারভেজও। সব মেলালে দেখা যাবে, ক্রুসিয়ানির আমলে নি