২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাবগুলোর দুরাবস্থার কথা শুনেছেন ক্রীড়া উপদেষ্টা

ঝিমিয়ে পড়া ঢাকার ক্লাবগুলোর অর্থনৈতিক দুরাবস্থা কাটিয়ে ওঠার জন্য ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন ক্লাব কর্মকর্তারা। অবস্থা পাল্টানোর দিক নিদের্শনা পেতে ঢাকার বড় ক্রীড়া ক্লাবগুলো সোমবার ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরীর সঙ্গে দেখা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 01:44 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ঝিমিয়ে পড়া ঢাকার ক্লাবগুলোর অর্থনৈতিক দুরাবস্থা কাটিয়ে ওঠার জন্য ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন ক্লাব কর্মকর্তারা। অবস্থা পাল্টানোর দিক নিদের্শনা পেতে ঢাকার বড় ক্রীড়া ক্লাবগুলো সোমবার ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরীর সঙ্গে দেখা করেছেন। বি. লিগে অংশ নেওয়া ঢাকা আবাহনী, মোহামেডান, ব্রাদার্স, মুক্তিযোদ্ধা, ফরাশগঞ্জ ও রহমতগঞ্জের কর্মকর্তারা উপদেষ্টার কার্যালয়ে দেখা করে ক্লাবগুলোর বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন। এই প্রতিনিধি দলের সদস্য বাদল রায় বলেছেন, "বর্তমানে ক্লাবগুলোর অর্থনৈতিক অবস্থা বিশেষ ভাল নয়। এজন্যই তাদের ক্রীড়া কর্মকান্ডও প্রায় নিস্তেজ হয়ে গেছে। ক্লাবগুলোকে আবার চাঙ্গা করে তোলার জন্য ক্রীড়া উপদেষ্টা মহোদয়ের সহযোগিতা কামনা করেছি আমরা।" জানুয়ারি মাসে এই তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু হয় সারা দেশে। বাদ পড়েনি ক্রীড়াঙ্গনও, হাউজি বন্ধ করে দেওয়ায় অনেক ক্লাবের আয় বন্ধ হয়ে গেছে। অথচ ওই অর্থ দিয়েই অনেক ক্লাবের প্রাত্যাহিক ফুটবল ক্যাম্প চলে। "শুধু হাউজি নয়, ক্লাবের পৃষ্ঠপোষকরা এখন মুখ ফিরিয়ে নিয়েছেন বর্তমান পরিস্থিতির কারণে। ক্লাবের সদস্যরাও নিয়মিত ক্লাবে আসছেন না। তাছাড়া ফেডারেশনগুলো ক্লাবগুলোর প্রতি আন্তরিক নয়। এই অবস্থা চলতে থাকলে ক্লাবগুলোর পক্ষে খেলাধুলা চালিয়ে নেওয়া কঠিন হয়ে যাবে" ---- এভবেই নিজেদের সমস্যার কথা উপদেষ্টার কাছে তুলে ধরেছেন বাফুফের সাবেক যুগ্ম সম্পাদক বাদল রায়। এই দুরাবস্থা থেকে উত্তরণের জন্য ক্রীড়া উপদেষ্টা সহযোগিতা করবেন বলে তাদের আশ্বস্ত করেছেন। মোহামেডানের অতিরিক্ত সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান বলেছেন, "আমরা উনাকে অনুদানের কথাও বলেছি। এ ব্যাপারে তিনি জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে আলাপ করবেন। এছাড়া পৃষ্ঠপোষকদের কীভবে আবার ক্রীড়ামুখী করা সেটাও তিনি ভাবছেন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/১৯৩৯ঘ.