ম্যাচশেষে যেন হতাশার প্রতিচ্ছবি আর্জেন্টাইন শিবির। কেউ শুয়ে, কেউ বা বসে বসে ভাবছেন, "এ কি হলো?" টুর্নামেন্টের শুরু থেকে যারা ছিল অবিসংবাদিত সেরা, সেমিফাইনাল পর্যন্ত ৫ ম্যাচে ১৬ গোল করে ফাইনালে হট ফেভারিট, তারাই কি না চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে ০-৩ গোলে বিধ্বস্ত! দুঃস্বপ্নের মতো ঘটে যাওয়া দুর্ঘটনাটা বিশ্বাসই করতে পারছিলেন না আর্জেন্টিনার ফুটবলাররা। সাংবাদিকদের সামনে অতি কষ্টে যে প্রতিক্রিয়া তারা জানালেন তার থেকে ঠিকরে বেরোচ্ছিল হতাশা-দুঃখ-শোক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
16 Jul 2007, 11:44 AM
Updated :
26 Apr 2022, 02:32 PM
মারাকাইবো, ভেনেজুয়েলা, ১৬ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)