শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৩ ফুটবল উৎসব
শুক্রবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৩ ফুটবল উৎসব। এশিয়ার ১২ টি দেশ অংশ নেবে এ টুর্নামেন্টে।
শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধন করবেন ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী।
টুর্নামেন্টের ১২ টি দল : বাংলাদেশ, ভুটান, ভারত, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইরান, কিরঘিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তান।
