জাবিতে ১৩ তম আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হচ্ছে সোমবার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে সোমবার থেকে শুরু হচ্ছে ১৩ তম আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা।
সকাল সাড়ে ৮ টায় জাবি উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান প্রতিযোগিতার উদ্বোধন করবেন।
দুই দিনব্যাপী অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং স্বাগতিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে।
