আর্থিক অনুদান পাচ্ছে মানজারুল রানা ও সেতুর পরিবার
সদ্যপ্রয়াত জাতীয় দলের সাবেক ক্রিকেটার মানজারুল রানা ও সাজ্জাদুল হাসান সেতুর পরিবারকে আর্থিক অনুদান দেবে সরকার।
গত ১৬ মার্চ এই দুই ক্রিকেটার খুলনায় সড়ক দুর্ঘটনায় মারা যান। দুর্ঘটনায় ছেলে হারানো দুই পরিবারকে অর্থ অনুদান দেওয়ার সরকারি সিদ্ধান্তের কথা বৃহস্পতিবার জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফাহিম মোনায়েম। রানার পরিবারকে ৩ লাখ টাকা এবং সেতুর পরিবারকে ১ লাখ টাকা অনুদান দেওয়ার জন্য ক্রীড়া মন্ত্রণালয়কে নিদের্শ দেওয়া হয়েছে। শনিবার দুই পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেওয়া হবে বলে জানা গেছে।
