২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরামবাগ হারিয়েছে ফরাশগঞ্জকে

দ্বিতীয় জয় পেয়েছে আরামবাগ। বি. লিগে নিজেদের চতুর্থ ম্যাচে তারা ২----০ গোলে ফরাশগঞ্জকে হারিয়েছে। এই জয়ের সুবাদে তাদের সংগ্রহ ৪ ম্যাচে ৭ পয়েন্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 09:34 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচে আরামবাগের প্রাধান্য থাকলেও কিন্তু গোল পেতে অপেক্ষা করতে হয়েছে অনেকক্ষণ। ৬০ মিনিটে প্রথম গোল পেয়েছে তারা নিকোডিমাসের পা থেকে। ৭৬ মিনিটে রিতুর গোলে তাদের জয় নিশ্চিত হয়।