২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় তিন বিদেশি জিম্মি মুক্ত

নাইজার ব-দ্বীপ থেকে তিন বিদেশি জিম্মিকে উদ্ধার করেছে নাইজেরীয় সেনাবাহিনী। তেল কোম্পানিতে কর্মরত এ জিম্মিদের দুই জন ক্রোয়েশিয়ার এবং একজন মন্টেনেগ্রোর নাগরিক। দেশটির এক সরকারি মুখপাত্র সোমবার একথা জানান।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2007, 05:55 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

ক্রোয়েশিয়া ও মন্টেনেগ্রোর এ তিন নাগরিক নাইজেরিয়াতে ‘হাইড্রোড্রাইভ অয়েল সার্ভিসেস কোম্পানি’ কাজ করতেন। গত ১৯ ফেব্র“য়ারি মুক্তিপণ দাবিতে তাদের আটক করে স্থানীয় একটি সশস্ত্র গ্র“প।

নাইজার ব-দ্বীপের ওগবাকিরি এলাকা থেকে রোববার রাতে তাদের মুক্ত করা হয় বলে জানিয়েছে তেল কোম্পানির এক সূত্র। আর সরকারি মুখপাত্র মানগুস আবে জানিছেন, সোমবার ভোররাতে জিম্মিরা মুক্ত হন।

একই অঞ্চল থেকে আটক দুই ইতালীয় ও এক ফরাসী নাগরিক এখনও জিম্মি হয়ে রয়েছেন নাইজেরিয়াতে।

বিশ্বের অষ্টম বৃহত্তম তেল উৎপাদক নাইজেরিয়ার এ তেল শিল্প অঞ্চল থেকে বহু বিদেশী শ্রমিক পালিয়ে গিয়েছে সাম্প্রতিক সময়ে। বিদেশি শ্রমিকদের আটক করে মুক্তিপণ দাবি করা এখানকার একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।