২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনির গোলে মুক্তিযোদ্ধার মুক্তি

মুক্তিযোদ্ধা ১ : ঢাকা মোহামেডান ০ পুরো ম্যাচ খেলেছে ঢাকা মোহামেডান আর গোল করেছে মুক্তিযোদ্ধা। মনির দেওয়া এই মহামূল্যবান গোলেই হয়েছে মুক্তিযোদ্ধার মুক্তি। সুবাদে তাদের সংগ্রহ ৩ ম্যাচে ৪ পয়েন্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2007, 08:29 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

তারা আগের ম্যাচে হেরেছিল চট্টগ্রাম মোহামেডানের কাছে। তদের সেদিনের খেলার সঙ্গে শনিবারের খেলার গুনগত মানের কোনো পার্থক্য নেই। ওই গোলটা বাদ দিলে মোটেও তারা ভাল খেলতে পারেনি। বরং ভাল খেলার প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছে ঢাকা মোহামেডান।

মুক্তিযোদ্ধার ভাগ্য ভাল যে ৪৫ মিনিটে বাঁদিক থেকে টিটুর কর্ণার কিকটি একেবারে সাইফুল ইসলাম মনির মাথায় এসে পড়েছিল। তারপর মাথা ঘুরিয়ে কেবল বলটা জালে পৌঁছে দেওয়ার আনুষ্ঠানিকতা সেরেছেন অধিনায়ক। এর বাইরে আর কোনো পরিস্কার সুযোগ তারা পায়নি। ২ মিনিটে আরমানের একটা সাইডভলি মোহামেডানের ক্রসবার ঘেঁেষ গিয়েছিল।

আর মোহামেডানের কীর্তি সব নিষ্ফলা আক্রমণ, যেগুলো প্রতিপক্ষের ডিফেন্সে গিয়ে পথ হারিয়ে ফেলেছে। তখন নিশ্চয়ই তাদের কর্মকর্তারা একজন ভাল স্ট্রাইকারের জন্য আক্ষেপ করেছেন। কারণ  নকীব, ফরহাদ ও নাইজেরিয়ান পল মিলে মুক্তির ডিফেন্সে ভয় ধরানোর মতো কিছু করতে পারেননি। তাই ভাল খেলার নগদ পুরষ্কারও মেলেনি।