রহমতগঞ্জকে হারিয়ে শীর্ষে শেখ রাসেল
কাগজে------কলমের সামর্থ্যটাকে মাঠে অনূদিত করে শেখ রাসেল ২---- ০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। এই জয়ের পর ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বি. লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
তবে গোলের জন্য তাদের দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। যথারীথি টোয়াটি ইউনুসের পা থেকেই এসেছে গোল; আগের প্রত্যেক ম্যাচে একটি করে গোল করা এই মরোক্কান স্ট্রাইকার বুধবার পেনাল্টি থেকে গোল করে এগিয়ে নেন দলকে। তারপর লুৎফর রহমান নয়ন গোল করে ব্যবধান বাড়ান এবং সেটাই হয়ে যায় ম্যাচের চূড়ান্ত ফল।
