২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পন্সরের সঙ্গে মোহামেডানের অভিনব বিনিময়

পেশাদার ফুটবল লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্পন্সর নবোদয় হাউজিং লিমিটেড। তবে এক্ষেত্রে দুই পক্ষের বিনিময়টাকে অভিনবই বলতে হয়। বি লিগে মোহামেডানের জার্সিতে তাদের লোগো শোভা পাবে, এজন্য নবোদয় হাউজিং দেশের ঐতিহ্যবাহী ক্লাবটিকে দিয়েছে কুয়াকাটায় পাঁচটি প¬ট। ক্লাব কর্মকর্তাদের কাছে আবার সেগুলো বিক্রি করেছে মোহামেডান। সোমবার বিকেলে ক্লাব চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই চুক্তির বিস্তারিত জানাচ্ছিলেন ক্লাবের অতিরিক্ত সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান,“ পাঁচটি প¬টের বিনিময়ে নবোদয় হাউজিং আমাদের স্পনসরশিপের স্বত্ত্ব পেয়েছে। কুয়াকাটার ওই প¬টগুলো ক্লাব কর্মকর্তাদের কাছে বিক্রি করে ক্লাব আয় করেছে ৩০ লাখ টাকা।”

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2007, 08:29 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

সংবাদ সম্মেলনে ক্লাবের ক্রীড়া সম্পাদক সালাম মুর্শেদী ছাড়াও উপস্থিত ছিলেন বাদল রায়, আনোয়ারুল হক  হেলাল, মনির হোসেন এবং কোচ শফিকুল ইসলাম মানিক। আর নবোদয় হাউজিংয়ের চেয়ারম্যান এমএ সামাদ জানিয়েছেন প্রত্যাশিত সাড়া পেলে ভবিষ্যতেও তারা খেলাধুলার সঙ্গে জড়িয়ে থাকবেন,“ মোহমেডানের সঙ্গে নিজেদের জড়াতে পেরে ভীষণ আনন্দিত আমরা। আশা করছি এর প্রতিদানটাও ভালোই পাবো। প্রত্যাশা পূরণ হলে যেকোনো খেলার দিকেই আমাদের সহযোগীতার হাত আরো বাড়াবো।”

এ মৌসুমে ইমতিয়াজ আহমেদ নকিবকে মোহামেডানের অধিনায়ক করার ঘোষণাও দেওয়া হয়। নাইজেরিয়ার স্ট্রাইকার  পল নকুচুকে করা হয়েছে তার ডেপুটি। প্রসঙ্গত ২০০১ সালে সাদা --- কালো জার্সিধারীরা জাতীয় লিগের শিরোপা জিতেছিল নকিবের নেতৃত্বেই। সেবার প্রিমিয়ার ফুটবল লিগে তৃতীয় হয়েছিল মোহামেডান।

 সোমবার  স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য মেজর জেনারেল (অব.) নুরুন্নবীকে ক্লাবের চলতি মৌসুমের ফুটবল কমিটির চেয়ারম্যান করার ঘোষণাও দিয়েছে মোহামেডান। জানানো হয়, শিগগিরই পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংস্থার বিপক্ষে ম্যাচ দিয়ে পেশাদার ফুটবল লিগ অভিযান শুরু করতে যাচ্ছে মোহামেডান।