এবার নতুন চমক দেখাবেন টেন্ডুলকার
বস্বাভাবিকভাবেই তার মুখে এখন স্মরনীয় কিছু করে দেখানোর আশ্বাস। স্মরনীয় করতে গেলে ভারতকে চূড়ান্ত সাফল্যই এনে দিতে হবে তাকে। তার মানে একেবারে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরা! পারবেন? সরাসরি কোনো উত্তর দিচ্ছেন না ওয়ানডে ইতিহাসের সফলতম এই ব্যাটসম্যান, শুধু বলছেন দলকে নিজের শত ভাগ উজাড় করে দিতে এবার নতুন চমকও দেখাবেন!
ব্যাট হাতে পুরোনো ধারাবাহিকতা আর সেইসঙ্গে নতুন চমক ----- সবমিলিয়ে এবার প্রতিপক্ষের সামনে আরো বড় হুমকি হয়ে আসছেন টেন্ডুলকার। ওয়েস্টইন্ডিজে এমনিতেই তাকে দেখা যাবে নতুন ভূমিকায়। ১৯৯২ -- র আসরের পর এই প্রথম বিশ্বকাপে ইনিংস সূচনা করতে দেখা যাবে না তাকে। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান এবং সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এবার নামছেন মিডল অর্ডারে। ৩৮১ টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে ঠিকই, তারপরও এটা তার কাছে এক ধরনের চ্যালেঞ্জ। টেন্ডুলকার অবশ্য এ চ্যালেঞ্জের জন্য পুরোপুরি প্রস্তুত,“ মিডল অর্ডারে ব্যাট করা কঠিন। এখানে আমাকে আলাদাভাবে কী করতে হবে তা বোঝার ব্যাপারে বেশ সহায়তা করেছে ভারতের মাটিতে খেলা আমাদের সর্বশেষ আটটি ম্যাচ। শুরুতে আমি চাই থিতু হতে, তারপর সেই ছন্দ ধরে এগিয়ে যেতে।”
ওয়ানডেতে রেকর্ড ১৪,৭৮৩ রান আর ৪১ টি সেঞ্চুরি লেখা হয়ে গেছে টেন্ডুলকারের নামের পাশে। ওয়েস্ট ইন্ডিজে এবার তার ঝুলিতে যত রান আর সেঞ্চুরি যোগ হবে রাহুল দ্রাবিড়ের দলের জন্য ততই মঙ্গল। তবে শচীন টেন্ডুলকার নামের ‘পাওয়ার হাউস’ থেকে আরো অন্যরকম শক্তির জোগানও আশা করছে ভারত। ক্যারিবীয় ¯ে¬া উইকেটে ‘অলরাউন্ডার’ টেন্ডুলকারের সামর্থ্যরে শেষ বিন্দু নিংড়ে নিতে চান কোচ গ্রেগ চ্যাপেল। ১৪৭ টি ওয়ানডে উইকেট আছে যার, তার ওপর আস্থা রাখা অস্বাভাবিক নয় মোটেই। এমনিতেই দলের প্রয়োজনে মাঝেমাঝে বল তুলে দেয়া হয় তার হাতে। এবার সেরকম নয়, পুরোদস্তুর বোলার হিসেবেই দেখা যেতে পারে তাকে। সেই ভূমিকাতেই নতুন চমকের আশ্বাস দিয়েছেন শচীন রমেশ টেন্ডুলকার,“ (বোলিংয়ে) নিয়মিত সুযোগ পেলে বেশ সুবিধা হয়। এই সুযোগে কিছু চমক দেখানোর চেষ্টা করব আমি।”
১৯৯২ -- তে নিজের প্রথম বিশ্বকাপ স্মরনীয় করেছিলেন পাকিস্তানসহ দুটো ম্যাচে ভারতের জয়ের নায়ক হয়ে। পরের আসরে সবচেয়ে বেশি রান এসেছে তার ব্যাট থেকে। ১৯৯৯ -- তে বাবার অন্ত্যেষ্টিক্রিয়া সেরেই শ্রীলংকার বিপক্ষে খেলেছিলেন ১৪০ রানের অসাধারণ এক ইনিংস। ২০০৩ বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন এক আসরে সবচেয়ে বেশি (৬৭৩) রান করার রেকর্ড নতুন করে গড়ে। সে আসরের সবচেয়ে উজ্জ্বল মুহুর্ত অবশ্য শোয়েব আখতারের বলে পয়েন্টের ওপর দিয়ে মারা সেই ছক্কা, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো ৯৮ রানের সেই অসাধারণ ইনিংস। এবার বোলার হিসেবেও স্মৃতির অ্যালবামে কিছু সোনালী মুহুর্ত জমা রাখতে চান।
টেন্ডুলকারের ব্যাটে এবং বলে হয়ে গেলে দু যুগের অপেক্ষা ঘুচে যেতেই পারে ভারতের।
