২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তবু মোহামেডান মনে করে তারা শিরোপা জেতার মতো দল

একটু ভিন্নভাবে নিজেদের উপস্থাপনের চেষ্টা করেছে ঢাকা মোহামেডান। নিজেদের সংগঠন, ইতিহাস ও প্রাপ্তিগুলোকে দেখিয়েছে প্রোজেক্টরের মাধ্যমে। ওই মাধ্যমই মোহামেডান কর্তাদের চোখে নতুনত্ব হলেও উপস্থিত সবার চোখে---মুখে ছিল বিরক্তির ছাপ। প্রথমতঃ নির্বাক ব্যাপার---স্যাপার তারপর ফলাও করে ক্লাবের যে সাংগঠনিক ও প্রশাসনিক দক্ষতার কথা বলা হয়েছে তা বরাবরের মতোই প্রশ্নবিদ্ধ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2007, 08:00 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

তার সর্বশেষ প্রমাণ হয়ে আছে বি. লিগের জন্য তৈরি ঢাকা মোহামেডান দল। যাদের নিয়ে দল গড়া হয়েছে তাদের পক্ষে শিরোপা উপহার দেওয়া অসম্ভব মনে করা হলেও দলের কোচ শফিকুল ইসলাম মানিক জোর গলায় বলেছেন, “এই দলই বি. লিগের শিরোপার জন্য লড়বে। এবং এদের খেলা দেখার জন্যই সমর্থকরা মাঠে আসবে।” বি. লিগের ক্লাব পরিচিতিমূলক সংবাদ সম্মেলনে এসে মোহামেডান যথারীতি শিরোপার কথা জানিয়ে যাওয়ার পাশাপাশি নকীব---সেন্টুরা ক্লাবের ঐতিহ্যবাহী সাদা---কালো জার্সি উচিঁয়ে নিজেদের বিজ্ঞাপিত করেছেন আগামী মৌসুমের জন্য।

সঙ্গে কর্মকর্তা হয়ে এসেছেন মোহামেডানের উপ--- সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান। লিগ পেছানোর দাবি জানানোর চিঠির প্রেক্ষিতে তাকে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। যারা আগে মাঠ প্রস্তুত সাপেক্ষে রাজি হয়েছিল তারা কেন আবার লিগ পেছানোর দাবি জানিয়েছে ? মোস্তাকের জবাব, “আমরা লিখিত ভাবে জানিয়েছি তবে অন্যান্য ক্লাবগুলোও মৌখিকভাবে লিগ পেছাতে বলেছে। শুধু খেলা নয় পেশাদার লিগে এর সঙ্গে অনেক কিছুই জড়িয়ে আছে। ওসব গুরুত্বপূর্ণ কাজ করার জন্য আমরা পর্যাপ্ত সময় পায়নি। এখনো বাফুফে থেকে টিকেটই আমাদের হাতে পৌঁছে নি।” তার মানে পরোক্ষভাবে বাফুফেই দায়ী ! শুনেই সংবাদ সম্মেলনে উপস্থিত বাফুফে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালের জবাব, “আমরা প্রেস বিজ্ঞপ্তিতে ক্লাবের অনুরোধ ও ইভেন্ট ম্যানেজমেন্টের কথা বিবেচনা করে পেছানোর কথা বলা হয়েছিল।” ১৫ ফেব্র“য়ারি থেকে পিছিয়ে বি. লিগের নতুন সূচী হয়েছে ২ মার্চ। কিন্তু সঙ্গত প্রশ্ন উঠছে, নয়বার পিছিয়ে যাওয়া এই লিগ মাঠে গড়াবে তো শেষপর্যন্ত ?

কিন্তু লিগ পিছিয়ে যাওয়ায় নিজের দলের ক্ষতি হয়েছে বলে মনে করছেন মোহামেডান কোচ শফিকুল ইসলাম মানিক, “লিগ শুরু হয়ে গেলে আমাদের জন্য ভাল হতো। আমরা তো একটা টার্গেট নিয়েই গত দুমাস প্র্যাকটিস করেছি।” কী করার আছে, তার দলের কর্মকর্তার যদি তা না বোঝে। বাফুফের কাছে তারা কোনো ফুটবলারের নাম রেজিস্ট্রেশন না করালেও তারুন ও বিদেশীদের নিয়ে দল সাজিয়েছে। মজার ব্যাপার হচ্ছে, চার জন বিদেশীর বেশি খেলাতে না পারলেও তারা ৫ জনকে রেখেছে দলে। এ বিষয়ে মোস্তাকের জবাব, “এটা কোনো সমস্যা নয়, আমরা খেলাবো তো ৪ জনকেই। দেশে তো খেলোয়াড় সংকট আছে। আপনাদের চোখে যারা তারকা তাদের সংখ্যা খুবই কম। এই তরুণ দল থেকেই একসময় তারকার জন্ম হবে।” এখন মোহামেডানে তারকা বলতে প্রবীন নকীব ও সেন্টু, বাকিরা মোহামেডানের জার্সির ভারেই তারকা হয়ে যাবেন !

সেজন্য আগে মাঠে খেলা গড়াতে হবে, তারপরই দেখা যাবে বি. লিগের মহিমা। তার আগপর্যন্ত পেশাদার লিগের মহিমা হচ্ছে ক্লাবগুলো পেশাদারী ঢঙে নিজেদের উপস্থাপন করেছে, জার্সি উচিঁয়ে ধরে নিজেদের পরিচিত তুলে ধরেছেন খেলোয়াড়রা। বৃহস্পতিবার মোহামেডানকে দিয়েই শেষ হয়েছে বি. লিগের ১১ টি দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।