ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বাফুফে সভাপতির বাগযুদ্ধ থেমে গেলেও রয়ে গেছে তার রেশ। ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরীর বক্তব্যকে 'অযাচিত' ও 'অবাঞ্চিত' উল্লেখ করে বাফুফে সভাপতি গত ৯ ডিসেম্বর ক্রীড়া পরিষদের চেয়ারম্যান সেনাপ্রধান জেনারেল মঈন উ আহমেদের বরাবরে একটি চিঠি দিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের হাতে আসা চিঠির অনুলিপিতে দেখা গেছে সেখানে একইসঙ্গে আপত্তিকর ভাষায় মিডিয়ার সমালোচনা করে পুরো বিষয়ে ক্রীড়া পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
বাফুফে সভাপতি এস এ সুলতান স্বাক্ষরিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্যাডে লেখা এই চিঠির শুরুতেই ইটিভি-কে ক্রীড়া উপদেষ্টার পারিবারিক টেলিভিশন চ্যানেল হিসেবে উল্লেখ করে তিনি লিখেছেন, "গত ৬ ডিসেম্বর ২০০৭ মাননীয় ক্রীড়া উপদেষ্টা তাঁর পারিবারিক টেলিভিশন চ্যানেল ইটিভি'র মাধ্যমে ও ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে অপ্রাসঙ্গিকভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্বন্ধে কিছু অযাচিত উক্তি করেছেন। ইতিপূর্বেও তিনি এ ধরনের উক্তি বিভিন্ন সময়ে করেছেন যাতে ফুটবল ফেডারেশনের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে। কিন্তু এ ব্যাপারে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা কোনো প্রতিবাদ জানাইনি।"
লিখিতভাবে সেই বক্তব্যের কোনো প্রতিবাদ না জানালেও উপদেষ্টার বক্তব্যের প্রেক্ষিতে এস এ সুলতান দুদিন ধরে পাল্টা বক্তব্য দিয়েছেন মিডিয়াতে। এসব শুনে শেষপর্যন্ত ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরীকে বলতে হয়েছে, "ফুটবল নিয়ে কথা বলার এক্তিয়ার আমার আছে কিনা তা আমি জানি এবং দেশবাসীও জানে।"
চিঠির আরেক জায়গায় তিনি উপদেষ্টার বক্তব্য সম্পর্কে লিখেছেন এভাবে, "মাননীয় ক্রীড়া উপদেষ্টা বিগত সময়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সম্পর্কে যে উক্তি করেছেন তা একান্তই অযাচিত ও অবাঞ্চিত। এই ধরনের ভুল তথ্য ও বিষোদগার আমাদের জন্য খুবই অপ্রীতিকর।"
চিঠিতে বাফুফে সভাপতি দাবি করেছেন বিগত ৫ বছরে ক্যালেন্ডার অনুযায়ী খেলা পরিচালনায় কোনো ব্যত্যয় হয়নি। এক বছর প্রথম বিভাগ লিগ না হলেও প্রফেশনাল লিগ (বি. লিগ) চালুর মাধ্যমে বিগত ৩৫ বছরের স্বপ্ন পূরণ হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন। তার দাবি অনুযায়ী ঢাকার মাঠে দর্শকবিমুখতা কিছুটা রয়েছে, তারপরও আবাহনী- মোহামেডান ম্যাচে ২০ হাজারের বেশি দর্শক হয়। যদিও স
bdnews24