২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকেন-বিতর্ককে সঙ্গে নিয়ে টেনিসকে বিদায় জানালেন হিঙ্গিস

অবসর নেয়া তার কাছে নতুন কিছু নয়। চার বছর আগেও ইনজুরির সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে মার্টিনা হিঙ্গিস বিদায় জানিয়েছিলেন টেনিসকে। গত বছর টেনিস কোর্টে ফেরা হিঙ্গিস আবার অবসরের ঘোষণা দিলেন বৃহস্পতিবার। তবে এবারের বিদায়ের জন্য ইনজুরি দায়ী নয়, দায়ী কোকেন! এ বছরের উইম্বলডনের সময় ড্রাগ টেস্টে কোকেন পাওয়ার কথা জানালেন তিনি নিজেই। আর সেটা জানিয়েই আবারো পেশাদার টেনিসকে বিদায় জানালেন সাবেক 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। সেই সঙ্গে দৃঢ়তার সঙ্গে অস্বীকার করলেন কোকেন নেয়ার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2007, 03:34 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

জুরিখ, ২ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অবসর নেয়া তার কাছে নতুন কিছু নয়। চার বছর আগেও ইনজুরির সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে মার্টিনা হিঙ্গিস বিদায় জানিয়েছিলেন টেনিসকে। গত বছর টেনিস কোর্টে ফেরা হিঙ্গিস আবার অবসরের ঘোষণা দিলেন বৃহস্পতিবার। তবে এবারের বিদায়ের জন্য ইনজুরি দায়ী নয়, দায়ী কোকেন! এ বছরের উইম্বলডনের সময় ড্রাগ টেস্টে কোকেন পাওয়ার কথা জানালেন তিনি নিজেই। আর সেটা জানিয়েই আবারো পেশাদার টেনিসকে বিদায় জানালেন সাবেক 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। সেই সঙ্গে দৃঢ়তার সঙ্গে অস্বীকার করলেন কোকেন নেয়ার কথা। "টেস্টে পজিটিভ হলেও আমি কখনোই ড্রাগ নেইনি। নিজেকে শতভাগ নিরপরাধ বলেই মনে করি আমি। ডোপিং বিরোধী কর্তৃপক্ষের সঙ্গে কোনো লড়াই করতে চাই না। সে কারণেই এটা নিয়ে কথা বললাম। বয়স এবং শারীরিক সমস্যার জন্য পেশাদার টেনিস থেকে অবসরের সিদ্ধান্তও আমি নিয়েছি"