২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার বাইরে ক্রিকেট ছড়াতে 'পাইলট প্রজেক্ট'

এক বছর হলো তো পরের দুবছর খবরই নেই কোনো! ঢাকার বাইরের ক্রিকেট লিগগুলোর এই গরিবী ছবিটা অনেকদিনের। আশার কথা এবার সেই ছবি বদলানোর দিকে নজর দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2007, 08:16 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

মঙ্গলবার বিসিবি সভাপতি এম আব্দুল আজিজ বিশেষ সভা ডেকেছিলেন। তাতে উপস্থিত ছিলেন সব স্ট্যান্ডিং কমিটির প্রধানরা। ওই সভাতেই পাঁচ বিভাগে (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনা) বিসিবি চ্যালেঞ্জ ক্লাব কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরুর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাঁচ বিভাগের মাধ্যমে দেশের প্রতিটা জেলায় লিগ ক্রিকেট ছড়িয়ে দেয়ার জন্য ‘পাইলট প্রজেক্ট’ এটা। ঢাকা বিভাগের ম্যাচগুলো ময়মনসিংহে হবে। আর কুমিল্লা হবে চট্টগ্রাম বিভাগের ভেন্যু। বিসিবি চ্যালেঞ্জ ক্লাব কাপ ক্রিকেট লিগে অংশ নেওয়া দলগুলো ৫০ হাজার টাকা করে পাবে।