২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অস্ট্রেলিয়া ডিএলএফ কাপ চ্যাম্পিয়ন

ডিএলএফ কাপ ত্রিদেশীয় ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে ১২৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2006, 08:55 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

অস্ট্রেলিয়ার ২৪০ রানের জবাবে ব্রেট লীর দুর্দান্ত বোলিংয়ে ৩৪ দশমিক ২ ওভারে মাত্র ১১৩ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের প্রথম বলেই ক্রিস গেইলকে এলবিডাব্লিউ-এর ফাঁদে ফেলেন ব্রেট লী। অপর ওপেনার চন্দরপোল মাত্র ১২ রানে ব্রাকেনের বলে আউট হয়ে যান। এরপর মর্টন ৩১ টি বল খেলে শূণ্য রানে ব্রাকেনের শিকারে পরিনত হলে তাদের রান সংগ্রহ গিয়ে দাড়ায় ৩ উইকেটে ২০ এ। অধিনায়ক লারাও জ্বলে ওঠার আগেই মাত্র ৫ রানে ব্রাকেনের তৃতীয় শিকারে পরিনত হন। এরপর নিয়মিত ব্যবধানেই উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। রামনরেশ সারওয়ান ও স্মিথ  টেল এনাডারদের সাথে জুটি বাঁধার চেষ্টা করলেও শেষপর্যন্ত ১১৩ রানেই থেমে যায় তাদের ইনিংস। মাত্র সাত রানের মধ্যেই ব্রেট লী ওয়েস্ট ইন্ডিজের শেষ তিনটি উইকেটের পতন ঘটান। সারওয়ান সর্বোচ্চ ৩৬ এবং স্মিথ ৩০ রান করেন। ব্রেট লী ২৪ রানে ৪ টি এবং ব্রাকেন ১৬ রানে তিনটি উইকেট লাভ করেন। ব্রেট লী ম্যাচ সেরা পুরস্কারের পাশাপাশি সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কারও লাভ করেন।

এর আগে টসে জিতে রিকি পন্টিং প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। তবে ইনিংস শুরু করতে এসে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ওয়াটসন ও সাইমন ক্যাটিচ খুব একটা ভালো করতে পারেননি। দলীয় ২৪ রানে ওয়াটসন ব্যাক্তিগত ১৮ রানে ব্রাডশর বলে গেইলের তালুবন্দী হন। অধিনায়ক পন্টিংও ব্যাটিংয়ে নেমে বেশীক্ষন উইকেটে থাকতে পারেননি। মাত্র ৬ রান করেই টেইলরের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন। এরপর দলের অপর নির্ভরযোগ্য ব্যাটসম্যান ডেমিয়েন মার্টিন ব্যাটিং করতে এসে দায়িত্বশীলতার পরিচয় দেন। ক্যাটিচকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ৪৩ রান যোগ করেন ডেমিয়েন।  দলীয় ৮০ রানে ক্যাটিচ ব্যাক্তিগত ২৫ রানে আউট হয়ে গেলে দলের পিন্চ হিটার ব্যাটসম্যান এ্যান্ড্রু সাইমন্ডস মাঠে নামেন। চতুর্থ উইকেট জুটিতে  ডেমিয়েন এবং সাইমন্ডস দলকে ৮০ রান থেকে ১৫৩ রানে নিয়ে যান। ডেমিয়েন তার অর্ধশতক পূর্ণ হবার পরই ৫২ রানে মর্টনের তালুতে ব্রাডশর শিকারে পরিনত হন। দলীয় ১৭৫ রানে সাইমন্ডসও ৫২ রানে সারওয়ানের বলে মর্টনের তালুবন্দী হন। সাইমন্ডসসের ৫৯ বলের এই ইসিংসে দুটি চার এবং দুটি বিশাল ছক্কা রয়েছে। এরপর মাইকেল ক্লার্কের ষষ্ঠ উইকেটটি হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে অস্ট্রেলিয়া ২৪০ রান সংগ্রহ করে। হাসি ২৪ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। ব্রাডশ এবং সারওয়ান দুটি করে উইকেট নেন।