এসএ গেমসের স্বর্ণ ও রৌপ্য বিজয়ী দুই কৃতি সাঁতারু রনি ও জুয়েলকে সংবর্ধনা
কলম্বোতে অনুষ্ঠিত দশম এসএ গেমসে সোনাজয়ী কৃতি সাঁতারু চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহজাহান আলী রনি ও রৌপ্য বিজয়ী সাঁতারু জুয়েল রানাকে বৃহস্পতিবার বিকালে সংবর্ধনা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।
সংস্থার সভাপতি জেলা প্রশাসক ফাইজুল কবীরের সভাপতিত্বে শহীদ সাটু হলে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইননবাবগঞ্জ-৩ আসনের সাংসদ হারুনুর রশিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারন সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল ও চাঁপাইনবাবগঞ্জ পৌর চেয়ারম্যান আতাউর রহমান। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মেসবাহুল হক বাচ্চু, অ্যাড. ইসাহাক ও সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে কৃতি সাঁতারুদের পুরস্কৃত করা হয়।
সংবর্ধনা শেষে একটি মনোজ্ঞ সাং®কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
