জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপে টাঙ্গাইলকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে গাইবান্ধা
সিলেট স্টেডিয়ামে যুবক ফোন জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের ‘সি’ গ্রুপের প্রথম খেলায় গাইবান্ধা টাঙ্গাইল জেলাকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে।
খেলার ম্যান অব দি ম্যাচ আজিজ রুবেল গাইবান্ধার পক্ষে খেলার ৩০ মিনিটে প্রথম গোলটি করে দলকে এগিয়ে নিয়ে যান। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে সতীর্থ আতাউর রহমান দ্বিতীয় গোলটি করেন। আজিজ রুবেল ৭৮ মিনিটে দলীয় তৃতীয় এবং ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন। খেলার শেষ মিনিটে টাঙ্গাইলের জালে চতুর্থ গোলটি জড়িয়ে দেন স্ট্রাইকার জাহিদ হাসান।
টাঙ্গাইল জেলার পক্ষে খেলার ৭৭ মিনিটে সান্তনাসূচক একমাত্র গোলটি করেন শামীম আল মামুন।
এদিকে ঢাকা এবং খুলনা জেলার পয়েন্ট সমান হওয়ায় টসের মাধ্যেমে ঢাকা জেলা আসরের সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে। এর আগে ঢাকা ও খুলনা উভয় জেলাই গ্রুপ ‘এ’ এর চ্যাম্পিয়ন হিসেবে ৪ পয়েন্ট সংগ্রহ করে এবং উভয় দলই ৩ টি করে গোল করে ও একটি করে গোল হজম করে।
