২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংলিশ প্রিমিয়ারশিপ মৌসুমের শুরুতে লিভারপুলের কাছে পরাজিত চেলসি

এফসি কমিউনিটি শিল্ডের মিলেনিয়াম স্টেডিয়ামে লিভারপুল ২ - ১ গোলে ইংলিশ প্রিমিয়ারশিপ আসরের বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে পরাজিত করে নতুন মৌসুম শুরু করলো।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2006, 10:02 AM

Updated : 26 Apr 2022, 03:52 PM

ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ফুটবল আসর ইংলিশ প্রিমিয়ারশিপ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চেলসির মুখোমুখি হয়েছিল এফএ কাপ বিজয়ী লিভারপুল। ম্যাচের ৮০ মিনিটে ইংল্যান্ড জাতীয় দলের স্ট্রাইকার পিটার ক্রাউচের হেড থেকে জয় সূচক গোলটি পায় লিভারপুল।

প্রথমার্ধের নয় মিনিটে নরওয়ের রক্ষণভাগের খেলোয়াড় জন আরন রাইস গোল করে দলকে এগিয়ে নিয়ে যান।

রেকর্ড পরিমাণ (৩০ মিলিয়ন পাউন্ড) অর্থের বিনিময়ে চেলসিতে যোগদানকারী ইউক্রেনের স্ট্রাইকার আন্দ্রে শেবচেনকো ম্যাচের ৪৩ মিনিটে ব্লুসদের পক্ষে প্রথম প্রতিযোগিতামূলক গোল করে ম্যাচটিতে সমতা ফেরান।

চেলসির নিয়মিত গোলরক্ষক পিটার ক্যাচ ও মধ্যমাঠের খেলোয়াড় জো কোল ইনজুরির কারণে ম্যাচটিতে অংশ নিতে পারেননি। তবে ফরাসি খেলোয়াড় মাকালেলেকে বিশ্রামে রেখে ছিলেন মরিনহো।

ম্যাচের নয় মিনিটে লিভারপুলের রক্ষণভাগের খেলোয়াড়দের কাটিয়ে প্রথম গোলের সুযোগ সুষ্টি করেন শেবচেনকো। কিস্তু লিভারপুলের রক্ষণভাগের খেলোয়াড়দের দৃঢ়তায় নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় চেলসি।

তবে এর পরেই পাল্টা আক্রমণ থেকে লিভারপুলের খেলোয়াড় রাইস ম্যাচের প্রথম গোলটি করেন।

২০০৫ সালে চেলসির বিরুদ্ধে লিগ কাপের ফাইনালেও রাইসের গোলে এগিয়ে যায় লিভারপুল। তবে সেই ম্যাচে লিভারপুলকে ৩ - ২ গোলে পরাজিত করে মরিনহো ইংলিশ ঘরোয়া ফুটবলে প্রথম শিরোপা জয় করেন।

দ্বিতীয়ার্ধের ৪৩ মিনিটে চেলসির পক্ষে একমাত্র গোলটি করেন শেবচেনকো। এরপর আক্রমণ--পাল্টা আক্রমণ চালাতে থাকে উভয় দলই। খেলা শেষ হওয়ার ১০ মিনিট বাকি থাকতে ইংরেজ ফরোয়ার্ড ক্রাউচ গোল করলে আনন্দে ভাসতে থাকে লিভাপুলের ভক্তরা।

১৯৯০ সালে শেষবার ইংলিশ চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় করেছিল লিভারপুল। চেলসিকে পরাজিত করার মাধ্যমে লিভারপুল বুঝিয়ে দিল যে এবার সহজে কাউতে ছাড় দেবে না লিভারপুল।