২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফতাবের ঝড়ো অর্ধ শতকের ওপর ভর করে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠেছে বাংলাদেশ

হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত তৃতীয় একদিনের ম্যাচে আফতাব আহমেদের দ্রুতগতির অর্ধশতকের ওপর ভর করে স্বাগতিক জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠেছে বাংলাদেশ। ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০০ রান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2006, 03:30 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

দ্বিতীয় ওভারের প্রথম বলেই ওপেনার শাহরিয়ার নাফিস জিম্বাবুয়ের ফাস্ট বোলার মাহওয়্যারের বলে টেইলরের তালু বন্দী হয়ে শূণ্য রানে সাজ ঘরে ফেরেন। পরের ওভারেই অপর ওপেনার জাভেদ ওমর ৬ রান করে মুপারিওয়া’র বলে ক্যাচ আউট হলে বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। তবে তৃতীয় উইকেট জুটিতে হাবিবুল বাশারের পরিবর্তে খেলতে নামা রাজিন সালেহ এবং আফতাব আহমেদ দৃঢ়তার সাথেই এই বিপর্যয় কাটিয়ে ওঠেন। আফতাব তার মারমুখী ব্যাটিংয়ে মাত্র ৩২ বলে অর্ধশতক পূর্ণ করে দলকে একটি সংহত অবস্থানে নিয়ে যান। আফতাব ৫৩ রানে আয়ারল্যান্ডের বলে বোল্ড আউট হবার আগে এই জুটি ১২ ওভারে ৭০ রান করে।  রাজিন ২১ রানে এবং আশরাফুল ১১ রানে ব্যাট করছেন।

এর আগে জিম্বাবুয়ের অধিনায়ক প্রোসপার উৎসেয়া টানা তৃতীয় বারের মতো টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।