নিরাপত্তার কারণে ইসরাইল সফর করলো না লিভারপুল
নিরাপত্তা সংক্রান্ত কারণে সাবেক ইউরোপীয় চ্যাম্পিয়ন লিভারপুল শুক্রবার ইসরাইলের ক্লাব মাকাবি হাইফা’র বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় বাছাই পর্বের ম্যাচ খেলেনি।
লেবাননের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে ইসরাইলের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে জানতে চেয়ে এবং ইংলিশ ক্লাবের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ইউরোপীয় ফুটবল পরিচালনা পর্ষদ ‘উয়েফা’ ইসরাইল ফুটবল এসোসিয়েশনকে একটি চিঠি দেয়।
তবে লিভারপুল ক্লাবের ম্যানেজার রাফায়েল বেনিতেজ বলেন, “এই মুহূর্ত্বে ইসরাইলে গিয়ে ফুটবল খেলার মত পরিবেশ নেই। ইসরাইলে গিয়ে এই মুহূর্ত্বে খেলা অসম্ভব। উয়েফা কাউকে বিপদের দিকে ঠেলে দিতে পারে না।”
ম্যাচটি হাইফাতে অবশ্যই অনুষ্ঠিত হচ্ছে না। তবে তেল আবিব বা নিরপেক্ষ কোনও দেশে ম্যাচটি আয়োজন করা হতে পারে।
বেনিতেজ বলেন, “আমি সেখানকার জনগণের জন্য দুঃখ প্রকাশ করছি কারণ এটা তাদের জন্য বিপদের সময়।”
এদিকে মাকাবি হাইফা’র প্রেসিডেন্ট জ্যাকোব বলেন, “এখানে লিভারপুলের বহু ভক্ত রয়েছে এবং আশা করি ভবিষ্যতে ম্যাচটি আয়োজন করা হবে।”
