আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণের ঘোষণা দিলেন লারসন
সুইডেনের অভিজ্ঞ স্ট্রাইকার হেনরি লারসন আন্তর্জাতিক ফুটবল খেলা থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
বার্সেলোনা ও সেলটিক ক্লাবের সাবেক খেলোয়াড় লারসন বলেন, “আমি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণের ঘোষণা দিচ্ছি। জাতীয় দলের জন্য যথেষ্ট সময় দিয়েছি।”
১৯৯৩ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল লারসনের। সুইডেন দলকে নেতৃত্ব দিয়েছেন ৯৩ টি ম্যাচে এবং গোল করেছেন ৩৬ টি।
বিশ্বকাপ আসরের গ্র“প পর্বের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি শেষ গোলটি করেন। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
৩৪ বছর বয়সী সুইডিশ লারসন ১৩ বছর দেশের বাইরের ক্লাবে খেলেছেন। ক্যারিয়ার শেষ মৌসুমটা তিনি বার্সেলোনায় কাটান। চ্যাম্পিয়ন্স লিগের ফাইসালে আর্সেনালের বিরুদ্ধে ক্যাটালানদের বিজয়ের পেছনে লারসনের ভূমিকা অনস্বীকার্য।
