মার্ক, ড্যানিয়েল জিতলেন উইম্বল্ডনের দীর্ঘতম ম্যাচ
মার্ক নাওলস এবং ড্যানিয়েল নেস্টোর উইম্বল্ডনের ইতিহাসে সবচাইতে লম্বা ম্যাচটিতে সায়মন এ্যাসপেলিন এবং টড পেরির বিরুদ্ধে জয় লাভ করলেন। বুধবার ছেলেদের দ্বৈত কোয়ার্টার ফাইনাল শেষ হতে সময় নেয় ছয় ঘন্টা নয় মিনিট।
আলোক স্বল্পতার কারণে ম্যাচটি মঙ্গলবার বিকালে শুরু হলেও তা শেষ হতে পরের দিন পর্যন্ত সময় নেয়।
তিন নম্বর বাছাই দ্বৈত মার্ক নাওলস এবং ড্যানিয়েল নেস্টোর ৫-৭, ৬-৩, ৬-৭ (৫/৭), ৬/৩, ২৩-২১ সেটে প্রতিপক্ষকে পরাজিত করেন।
উইম্বল্ডনে এর আগের দীর্ঘতম ম্যাচটির রেকর্ড ছিল আমেরিকার গ্রেগ হোমস ও টড উইট্সকেন মধ্যে। ১৯৮৯ সালের আসরের দ্বিতীয় রাউন্ডে ছেলেদের ঐ একক ম্যাচটি শেষ হতে সময় লেগেছিলো পাচ ঘন্টা ২৮ মিনিট।
