মালয়েশিয়ার গোল্ডেন হোপ ক্রিকেট চ্যালেঞ্জ টুর্নামেন্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড মঙ্গলবার মালয়েশিয়ার গোল্ডেন হোপ আন্তর্জাতিক ক্রিকেট চ্যালেঞ্জ টুর্নামেন্টের জন্যে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে। টুর্নামেন্টটি ৯ থেকে ১৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ দল শুক্রবার কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। বাংলাদেশ দল শ্রীলঙ্কা, সিঙ্গাপুর ও স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হবে।
দলের কোচ হিসেবে থাকছেন শেখ সালাহউদ্দিন। অন্যদিকে ম্যানেজার হিসেবে থাকছেন আলী হোসাইন। নির্বাচক গোলাম নওশের প্রিন্স দলের সঙ্গে থাকবেন।
বাংলাদেশ দল: মাহমুদুল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাদিমউদ্দিন মিন্টু (সহ--অধিনায়ক), সাফায়েত হোসেন, অমিত মজুমদার, রুম্মন ইসলাম, ইসলামুল আহসান, রায়হান আনাস, মুক্তার আলী, আরিফুল হক, নাসির হোসাইন নাসির, তাপস ঘোষ, সানজামামুল সিলাম এবং শহীদ মোহাম্মদ আদনান।
