গার্ড মুলারকে পেছনে ফেলে রোনাল্ডোর রেকর্ড
গার্ড মুলারকে পিছনে ফেলে বিশ্বকাপে সবচে বেশি গোল করে অন্যরকম এক উচ্চতায় পৌঁছে গেছেন ব্রাজিলিয়ান রোনাল্ডো।
জার্মানির ডর্টমুন্ড স্টেডিয়ামে মঙ্গলবার ঘানার বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে গোল করে রেকর্ডটি নিজের আয়ত্বে নেন বিশ্বসেরা এ স্ট্রাইকার।
তিনি গার্ড মুলারের সর্বাধিক ১৪ গোল অতিক্রম করে এ রেকর্ড করলেন।
বর্তমানে তার নামের পাশে ৬২টি আন্তর্জাতিক গোল লেখা রয়েছে।
