পেনালটি শট আউটের জন্য প্রস্তুত বেকহাম
বিশ্বকাপ এমনকি ইউরো কাপেও পেনালটি শট আউটের রেকর্ড খুব একটা ভালো না ইংল্যান্ডের এবং এ জন্যে তাদের খেসারত ও দিতে হয়েছে আগেভাগে ঐ সকল টুনামেন্টে থেকে বিদায় নিয়ে।
দারুন ফর্মে থাকা ইংল্যান্ডকে ১৯৯০ ও ১৯৯৮ এর বিশ্বকাপের নক আউট পর্ব থেকেই বিদায় নিতে হয় এই পেনালটি শট আউট গোলে পরিনত করতে না পারার কারণে। এছাড়া, এই একই কারণে তাদেরকে ১৯৯৬ ও ২০০৪ ইউরো কাপ থেকে বিদায় নিতে হয়।
পেনালটি শট আউটের ব্যর্থতায় ইংল্যান্ড এবার আগেভাগে বিদায় নিতে চায় না এবং এ জন্যই তারা পেনালটি শট আউটের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। পেনালটি শট নিতেও প্রস্তুত ইংল্যান্ডের আধিনায়ক ডেভিড বেকহাম।
বেকহাম জানান, গত এক সপ্তাহ ধরে ইংল্যান্ড দল পেনালটি শট আউটের জন্য যথেষ্ঠ তৈরি হয়েছে এবং প্রস্তুতি চলছে। পেনালটি শট আউটের জন্য প্র্যাকটিস সেশনে প্রস্তুত হওয়া যায়, কিন্ত ৬০ থেকে ৭০ হাজার দর্শক ঠাসা স্টেডিয়ামে পেনালটি শট নেওয়া সত্যিই ভিন্ন।
রোববার স্টুটগার্ডে অনুষ্ঠিত ইকুয়েডরের বিরুদ্ধে নক আউট পর্বের প্রথম খেলায় প্রয়োজনে পেনালটি শট নিতেও প্রস্তুত বলে জানান বেকহাম।
তিনি বলেন, আশা করছি পেনালটি শটের প্রয়োজন হবে না, আমরা ৯০ মিনিটের মধ্যেই কাজ সেরে নিতে পারবো। তারপরও আমরা পেনালটি শট নিতে প্রস্তুত।
২০০৪ সালে ইউরো কাপের বাছাই পর্বে তুর্কি বিরুদ্ধে, চুড়ান্ত পর্বে ফ্রান্সের বিরুদ্ধে পেনালটি শটে গোল করতে না পারায় বেকহামকে সরিয়ে ফ্রাংক ল্যাম্পার্ডকে পেনালটি শট নেওয়ার দাযিত্ব দেওয়া হয়েছে। এমনকি স্বাগতিক পুর্তুগালের বিরুদ্ধে পেনালটি শট আউটে হেরে ইংল্যান্ডকে গত ইউরো কাপ থেকে বিদায় নিতে হয়।
তবে এ রেকর্ড বেকহামকে পেনালটি শট নিতে বিরত রাখবে না এমনই জানিয়েছেন ইংল্যান্ডের মধ্যমাঠের এ খেলোয়ার।
