বিশ্বকাপ: স্পেনের জয়যাত্রা রদ করতে চায় তিউনিশিয়া
২০ জুন স্টুটগার্টের নেসকার স্টেডিয়ামে ‘এইচ’ গ্র“পের ম্যাচে স্পেনের মুখোমুখি হবে তিউনিশিয়া। বিশ্বকাপের অন্যতম শিরোপা প্রত্যাশী দল স্পেনের বিশ্বকাপ ইতিহাস তেমন সুখকর নয়। একবার সেমিফাইনাল এবং পাঁচবার কোয়ার্টার ফাইনালে উঠলেও স্প্যানিশরা কখনই বিশ্বকাপ শিরোপা দেশে নিয়ে যেতে পারেনি।
তবে এবার পরিস্থিতি এবার ভিন্ন। নিজেদের প্রথম ম্যাচে স্পেন ৪ - ০ গোলে নবাগত ইউক্রেনকে বিধ্বস্ত করেছে। অথচ এই স্পেনকে হারানোর লক্ষ্যে মাঠে নামবে তিউনিশিয়া।
টানা ২৩ ম্যাচ অপরাজিত থাকা স্পেন, তিউনিশিয়ার বিরুদ্ধে জিততে পালেই বিশ্বকাপ আসরের দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত হয়ে যাবে।
১৯৭৮ সালে বিশ্বকাপ ফুটবলে অভিষেক হওয়ার পর একবারই মাত্র জয় পায় তিউনিশিয়া। আফ্রিকান ক্ষিপ্তগতি এবং দ্রুত আক্রমণ করার কৌশলের মাধ্যমেই স্পেনকে ধরাশায়ী করতে চায় তিউনিশিয়ার ফরাসি কোচ রজার লিমেরি।
২০০২ সালে রজার লিমেরি দায়িত্ব গ্রহণের পর ২০০৪ সালে আফ্রিকান ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট উপহার দিয়েছিলেন তিউনিশিয়াকে।
তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সৌদি আরবের বিরুদ্ধে ২ - ২ গোলে নিজেদের প্রথম ম্যাচ ড্র করার পরে সমালোচনার মুখে পড়েন তিউনিশিয়া দলের খেলোয়াড় ও কোচ। ম্যাচটিতে প্রায় হেরেই গিয়েছিল তিউনিশিয়ানরা। তবে এসব কিছু ভুলে স্পেনের বিরুদ্ধে ভাল করতে চায় সৌদি আরবের বিরুদ্ধে সমতাসূচক গোলদাতা জাউদি।
