২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুশীলনের সময় হাঁটুতে আঘাত পেলেন জার্মান খেলোয়াড় মেটজেলডের

ইকুয়েডরের বিরুদ্ধে মঙ্গলবার ‘এ’ গ্র“পের ম্যাচে ইনজুরির কারণে জার্মানির রক্ষণভাগের খেলোয়াড় ক্রিস্টিফ মেটজেলডেরের অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ক্রিস্টিফ মেটজেলডার প্রশিক্ষণ শিবিরে অনুশীলনের সময় ডান হাঁটুতে আঘাত পান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2006, 01:10 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

মেটজেলডেরকে পরে চিকিৎসার জন্য দ্রুত দলের হোটেলে নিয়ে যাওয়া হয়। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

ইকুয়েডরের বিরুদ্ধে ম্যাচের আগে মেটজেলডের যদি সুস্থ হয়ে না ওঠেন তাহলে জার্মান কোচ ক্লিন্সম্যান দলে নিতে পারেন রবার্ট হুথ কিংবা জেন্স নটনীকে।

এদিকে ব্যস্ত সময়ের মাঝেও জার্মান খেলোয়াড়রা তাদের পরিবারের সাথে দেখা করছেন। আবার অনেকে বার্লিনের হোটেল অলসভাবে সময় কাটাছেন।