২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় স্পিনারদের দাপটে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টে পরাজয়ের সম্মুখিন

সেন্ট লুসিয়াতে আলোর স্বল্পতা ও বৃষ্টির কারণে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যেকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই সমাপ্তি ঘোষণা করেন আম্পায়ার। বিশ্বের সর্বোচ্চ চতুর্থ উইকেট শিকারী অনীল কুম্বলের দুর্দান্ত বোলিংয়ে চাপের মুখে দিন শেষ করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2006, 10:45 AM

Updated : 26 Apr 2022, 03:44 PM

ভারত প্রথম ইনিংসে আট উইকেটে ৫৮৮ রান করে ইনিংস ঘোষণার পর ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের চাকা ২১৫ রানেই থেমে যায়। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় দিন শেষে একটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ৪৩ রান। পরাজয় থেকে রক্ষা পাওয়ার জন্য স্বাগতিকদের এখনও ৩৩০ রান প্রয়োজন।

ভারতীয় অভিজ্ঞ স্পিনার অনীল কুম্বলে ৫৭ রানের বিনিময়ে তিনটি উইকেট তুলে নেন। উইন্ডিজ লোয়ার--অর্ডার ব্যাটসম্যান ডোয়াইন ব্রাভোর উইকেটটি তুলে নেওয়ার মাধ্যমে সাবেক ক্যারিবীয় ফাস্ট বোলার কোর্টনি ওয়ালশের ৫১৯ টি উইকেট পাওয়ার রেকর্ডটি ছাড়িয়ে গেলেন কুম্বলে।

বিরেন্দ্র সেওয়াগ ৩৩ রানের বিনিময়ে তুলে নেন তিনটি উইকেট।

দ্বিতীয় ইনিংসের শুরুটা খারাপ হয় স্বাগতিক উইন্ডিজদের। ব্যক্তিগত দুই রানের মাথায় ভারতীয় ফাস্ট বোলার পাঠানের বলে উইকেটরক্ষক ধোনির হাতে ক্যাচ তুলে দেন ক্যারিবীয় উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল।

তবে ডেরেন গঙ্গা ও অধিনায়ক ব্রায়ান লারা দৃঢ়তার সাথে পরিস্থিতি মোকাবেলা করে তৃতীয় দিনের খেলা শেষ করেন।