টেস্টে দুইশ’ত উইকেট ক্লাবে হগার্র্ড
ইংলিশ পেসার ম্যাথু হগার্ড টেস্ট ক্রিকেটে ২০০ টি উইকেট লাভের গৌরব অর্জন করেছেন। তিনি হলেন, দশম ইংলিশ বোলার যিনি ২০০ টি উইকেট পেলেন।
লর্ডসে সফরকারী শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টর তৃতীয় দিনে পারভেজ মাহরুফকে কট এন্ড বোল্ড করার মাধ্যমেই তিনি ২০০ উইকেট ক্লাবে প্রবেশ করেন।
ইয়ান বোথাম (৩৮৩ টি), উইলস (৩২৫ টি), ট্রুম্যান (৩০৭ টি), আন্ডারউড (২৯৭ টি), স্টেটহ্যাম (২৫২ টি), বেডসার (২৩৬ টি), এন্ড্রু ক্যাডিক (২৩৪ টি), ড্যারেন গফ (২২৯ টি), øো’র (২০২ টি) পর হগার্ড (২০১ টি) হলেন দশম ইংলিশ বোলার যিনি ২০০ টি উইকেট পেলেন।
