২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডয়েচে ব্যাংকের শুভেচ্ছাদূত হলেন গাভাস্কার ও সানিয়া

 ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা এবং সাবেক ক্রিকেট তারকা সুনীল গাভাস্কারকে জার্মানভিত্তিক ব্যাংক ‘ডয়েচে’--এর শুভেচ্ছাদূত মনোনীত করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2006, 12:28 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

একটি সংবাদ সম্মেলনে গাভাস্কার বলেন, “একজন ভাল সহযোগীর গুরুত্ব, একজন উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে আমি জানি। ডয়েচে ব্যাংকের সহযোগী হতে পেরে আমি আনন্দিত।”

সানিয়া বলেন, “ক্রিকেট গ্রেট সুনীল গাভাস্কারের সাথে একত্রে কাজ করার সুযোগ পাওয়ার জন্য আমি সম্মান বোধ করছি।  ডয়েছে ব্যাংকের নীতিমালা আমার নীতির সাথে বেশ সংগতিপূর্ণ।”