স্কুল ফুটবলের চুড়ান্ত পর্বে ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয়
বাংলালিংক টাইগার ট্রফি জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পর্বে উঠেছে ফেনীর ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয়।
বৃহস্পতিবার ফেনী স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ছাগালনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয় ২ - ০ গোলে হারায় সোনাগাজী সাবের এম পাইলট বিদ্যালয়কে।
ফরিদপুর স্টেডিয়ামে দিনের অপর খেলায় আলফাডাঙ্গা এজেড পাইলট উচ্চ বিদ্যালয় ৫ - ০ গোলে হারিয়েছে রাজৈর গোপালগঞ্জ কেজেএস পাইলট উচ্চ বিদ্যালয়কে।
