২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা অস্বীকার করলেন ল্যাঙ্গার

অস্ট্রেলিয়ার অভিজ্ঞ উদ্বোধনী ব্যাটসম্যান জাস্টিন ল্যাঙ্গার ইংল্যান্ডের বিরুদ্ধে নভেম্বর মাসে অনুষ্ঠেয় ঐতিহাসিক অ্যাশেজ সিরিজে খেলার পর অবসর গ্রহণের চিন্তা করবেন বলে জানিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2006, 02:02 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

গত বছর ইংল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে অ্যাশেজ টেস্ট সিরিজ হারানোর প্রতিশোধ নিতে অস্ট্রেলিয়া দলকে সাহায্য করতে চান ১০০ টি টেস্ট খেলার অভিজ্ঞতা সম্পূর্ণ ল্যাঙ্গার।

৩৫ বছর বয়সি ল্যাঙ্গার বলেন, “আমি সব সময়ই বলে আসছি, যখন আমি অবসর গ্রহণ করবো তখন সকলকে জানাবো। সময়ের আগেই তা প্রকাশ করা ঠিক নয়। এর ফলে বহু সমস্যার সৃষ্টি হয়। অ্যাশেজ সিরিজের পর আমি খেলবো কি না তা বলতে পারি না।”

ল্যাঞ্জার টেস্ট ক্রিকেটে ২২ টি সেঞ্চুরিসহ ৭,৪০০ রান করেন। ল্যাঙ্গার ও হেইডেনের উদ্বোধনী জুটি বিশ্বের অন্যতম সেরা জুটি হিসেবে স্বীকৃত।

ইতোমধ্যেই এই উদ্বোধনী ব্যাটসম্যান অ্যাশেজ সিরিজের জন্য নিজেকে প্রস্তুব করার প্রতি মনোনীবেশ করেছেন।