স্কুল ফুটবলে গোলের বন্যা
দেশের বিভিন্ন ভেন্যুতে শনিবার অনুষ্ঠিত বাংলালিংক টাইগার ট্রফি জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচে ছিল গোলের ছড়াছড়ি।
পাবনা স্টেডিয়ামে স্থানীয় মঙ্গলগ্রাম উচ্চ বিদ্যালয় ১০ - ০ গোলে কুষ্টিয়ার হালশা মাধ্যমিক বিদ্যালয়কে, নীলফামারী স্টেডিয়ামে রংপুরের গজঘন্টা স্কুল অ্যান্ড কলেজ ৮ - ০ গোলে লালমনিরহাটের রেলওয়ে সিপি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করলেও একই ভেন্যুর নীলফামারীর কানিয়াল খাতা উচ্চ বিদ্যালয় এবং গাইবান্ধার গোবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মধ্যকার ম্যাচটি গোলশুন্য ড্র হয়।
পাবনা স্টেডিয়ামে অপর খেলায় ঝিনাইদহের মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয় ৭ - ১ গোলে মাগুরার এজি একাডেমিকে, ফরিদপুর স্টেডিয়ামে ফরিদপুর উচ্চ বিদ্যালয় ৭ - ০ গোলে শরিয়তপুরের শহীদ সামাদ উচ্চ বিদ্যালয়কে, মাদারীপুর পাবলিক ইন্সটিটিউট ৩ - ০ গোলে গোপালগঞ্জের কেজেএস পাইলট উচ্চ বিদ্যালয়কে, ফেনী স্টেডিয়ামে সোনাগাজী সাবের মোহাম্মদ পাইলট উচ্চ বিদ্যালয় ২ -- ০ গোলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়কে এবং কুমিল্লা স্টেডিয়ামে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ ৪ - ০ গোলে কর্মমঠ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
