বিশ্বকাপ ফুটবলের টিকিট পুনঃবিক্রির ওপর নিষেধাজ্ঞা
জার্মানির একটি প্রাদেশিক আদালতের রুলিংয়ের পর জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) সে দেশে কালোবাজারের মাধ্যমে দর্শকদের কাছে বিশ্বকাপ ফুটবলের টিকিট পুণরায় বিক্রি নিষিদ্ধ করেছে।
এ বছরের সেপ্টেম্বর মাসে একজন ফুটবল ভক্ত ১,০৮৭ ডলারের বিনিময়ে ইন্টারনেট থেকে বিশ্বকাপ ফুটবলের দু’টি টিকিট ক্রয় করে, যা আসল টিকিটের মূল্যের চাইতে ৮ গুণ বেশি। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
জার্মান ফুটবল ফেডারেশন কালোবাজারে টিকিট বন্ধের বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ এবং একই সময়ে তারা নতুন কেনা টিকিটগুলোর ক্রেতার নাম পরিবর্তন করতে অস্বীকৃতি প্রকাশ করে। তাদের এই ভূমিকার কারণে আসল টিকিট ক্রেতা ফেডারেশনের বিরুদ্ধে একজন আইন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়।
আদালত ক্রেতার পক্ষে রায় দেয় এবং রায়ে বলা হয়, আসল টিকিট ক্রেতা ইচ্ছা করলে টিকিট ফেরত দিবে পারবে।
নিরাপত্তার কারণে ৯ জুন থেকে শুরু হওয়া বিশ্বকাপ ফুটবল চলাকালে শুধুমাত্র সেই ক্রেতা যার নাম টিকিটে লেখা থাকবে তিনিই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।
