২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫০ ওয়ান ডে ম্যাচ পরিচালনার রেকর্ড গড়লেন আম্পায়ার কোয়েরজেন

আবুধাবিতে অনুষ্ঠিত পাক--ভারত প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালনের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকান আম্পায়ার রুডি কোয়েরজেন রেকর্ড গড়লেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2006, 12:52 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

রুডি কোয়েরজেন হলেন ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় আম্পায়ার যিনি ১৫০ টি ওয়ান ডে ম্যাচে আম্পায়ারের ভূমিকা পালন করলেন। এর আগে শুধু ইংলিশ আম্পায়ার ডেভিড শেফার্ড এই কৃতিত্ব অর্জন করেছেন। তাছাড়া তিনি ৭৩ টি টেস্ট ম্যাচেও আম্পায়ারের ভূমিকা পালন করেন।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে রুডি বলেন, “১৯৮১ সালে যখন আমি প্রথম আম্পায়ারের ভূমিকা পালন করার জন্য মাঠে নামি তখন শুধু খেলাটিকে ভালবাসি বলেই দায়িত্বটি নিয়েছিলাম।

তিনি বলেন, আমি কখনই ভাবি নাই আমি এতদূর যাব। আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গণে দক্ষিণ আফ্রিকা ফিরে আসার ফলে আমার সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ হয়েছে। তবে আমি মনেকরি একদিনের আন্তর্জাতিক ম্যাচের প্রচলন হওয়ার কারণে আমার এই অর্জন সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, “আমার লক্ষ্য এখন ১০০ টি টেস্ট ও ২০০ টি একদিনের ম্যাচের আম্পায়ারের ভূমিকা পালন করার মাধ্যমে নতুন ইতিহাস গড়ার।”

২০০২ সালে রুডি কোয়েরজেন আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার মনোনিত হন। ২০০৩ সালের আইসিসি বিশ্বকাপ ক্রিকেটেও মাঠে নামেন তিনি।

১৯৯২ সালের ৯ ডিসেম্বর পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকা ও ভারতের মদ্যেকার ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গণে রুডির আত্মপ্রকাশ ঘটে।