বর্ণবাদী আচরণের কারণে বিশ্বকাপে পয়েন্ট কেটে নেওয়া হতে পারে: ফিফা সভাপতি
দর্শকদের বর্ণবাদী আচরণের কারণে জার্মানিতে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী দলগুলোর পয়েন্ট কেটে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন ফুটবল পরিচালনা পর্ষদ ফিফা’র সভাপতি সেফ ব্লাটার।
তিনি আরও জানান, এই নিয়ম আগামী মৌসুম থেকে ফিফা’র সদস্য দেশগুলোর ঘরোয়া প্রতিযোগিতায় প্রয়োগ করা হবে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
ব্লাটার বলেন, “দর্শকদের বর্ণবাদী আচরণের কারণে অংশগ্রহণকারী দলগুলোর তিন পয়েন্ট কেটে নেওয়া হবে।”
ফিফা বস আশা প্রকাশ করেন, এই পদ্ধতি দলগুলোর ভক্তদের বর্ণবাদী আচরণ থেকে বিরত রাখতে সহায়তা করবে।
ব্লাটার আরও জানান, এই নিয়ম প্রয়োগের ফলে তারা পয়েন্ট কাটছেন ঠিকই। তবে সাথে সাথে তারা পক্ষপাতমূলক আচরণ সমস্যার সমাধানও করছেন।
