ক্যালিফোনিয়ায় উইলিয়ামসের বোনকে হত্যার দায়ে একজনের ১৫ বছরের কারাদন্ড
২০০৩ সালে ভেনাস ও সেরেনা উইলিয়ামসের সৎবোনকে গুলি করে হত্যা করার অভিযোগে ক্যালিফোনিয়ার বিচারক একজন সন্দেহজনক বন্দুকধারীকে ১৫ বছরের কারাদন্ড দিয়েছে।
২৫ বছর বয়সি এডওয়ার্ড ম্যাক্সফিল্ড লসএঞ্জেলেসের দক্ষিণাঞ্চলের ক্রিপ্স গ্যাংয়ের একজন সদস্য।
তার পক্ষের আইনজীবি অবশ্য দাবি করেছে, ২০০৩ সালের সেপ্টেম্বার মাসে তিনি ড্রাগ হাউজ রক্ষা করার জন্য রাইফেল দিয়ে ১১ রাউন্ড গুলি করেন।
বাড়িটির পাশ দিয়ে যাওয়ার সময় আকস্মিক একটি গুলি টেনিস তারকা উইলিয়ামসের সৎবোন ইউতুনদা প্রিন্সের মাথায় এসে আঘাত করে।
ক্যালিফোনিয়ার আইন অনুযায়ি তাকে ১৫ বছরের কারাদন্ড দেওয়ার পরও তিনি এর কোন প্রতিবাদ করেননি।
হত্যার অভিযোগ অভিযুক্ত ২৬ বছর বয়সি অপর ব্যক্তি আরঅন হ্যামারকে প্রথম শুনানীর পর অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
