বাজে অঙ্গভঙ্গির কারণে এক ম্যাচ নিষিদ্ধ ক্রিস্টিয়ানো রোনাল্ডো
ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের উইংগার ক্রিস্টিয়ানো রোনাল্ডো বেনফিসায় দর্শকদের দিকে বাজে অঙ্গভঙ্গি করার জন্য ইউরোপিয়ান ফুটবল পরিচালনা পর্ষদ (উয়েফা) তাকে এক ম্যাচ বহিষ্কার এবং অর্থদন্ডে দন্ডিত করেছে।
রোনাল্ডোর বিরুদ্ধে গত বছরের ডিসেম্বর মাসে অভিযোগ উঠে, পর্তুগালে চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে তিনি দর্শকদের দিকে বাজে অঙ্গভঙ্গি করেন।
উয়েফা পর্তুগালের এই স্টাইকারকে ৪,০০০ পাউন্ড জরিমানা করেছে। সাথে সাথে তাকে একটি উয়েফা ক্লাব ম্যাচ থেকেও বহিষ্কার করা হয়েছে।
