২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন নিকি বোয়ে

ডাক পেয়েছেন জাতীয় দলে। কিন্তু সে ডাকে সাড়া দিতে পারছেন না।আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ই জানিয়ে দিলেন নিকি বোয়ে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Dec 2006, 09:41 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। সেই টেস্টের জন্যে ডাকা হয়েছিল দক্ষিণ আফ্রিকার সাবেক সহ-অধিনায়ক নিকি বোয়েকে। কিন্তু দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের এক বিবৃতির মাধ্যমে বোয়ে জানিয়েছেন,“ আমি সিদ্ধান্ত নিয়েছি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলব। তাই এখন আমি প্রোটিয়াস দলের অংশ হতে পারছি না।” এখন দেশের ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে থাকা বাঁ-হাতি স্পিনার হঠাৎ অবসর নেয়ার কারণ জানাতে গিয়ে বলেছেন,“ এখন সময় এসেছে ঈগলসের (ঘরোয়া ক্রিকেট দল) জন্য আমার ক্যারিয়ারের বাকি সময়টাপুরোপুরি উৎসর্গ করার।”। ৪৩ টি টেস্ট খেলে ৪২.৬৫ গড়ে ১০০ উইকেট আর ১১৫ টি ওয়ানডে খেলে ৩৫.৫৭ গড়ে ৯৬টি উইকেট পেয়েছেন নিকি বোয়ে।