ব্যাটিং ব্যর্থতার পরও জয়ের পথে বাংলাদেশ ‘এ‘ দল
স্পিনের জবাব পেস দিয়ে দিল জিম্বাবুয়ে ‘এ‘ দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিনদিনের ম্যাচের প্রথম দিনে এনামুল হক জুনিয়রের ঘূর্নিজাদুতে ১৪৬ রানেই গুটিয়ে গিয়েছিল তাদের প্রথম ইনিংস। কিন্তু ম্যাচের দ্বিতীয় দিনে বাংলাদেশ ‘এ‘ দল পড়ল পেসার অ্যান্থনি আয়ারল্যান্ডের তোপের মুখে। ৩৬ রানে ৭ উইকেট নিয়ে তিনিই প্রথম ইনিংসে জিম্বাবুইয়ানদের পাইয়ে দিয়েছেন ৪ রানের লিড।
তবে ১৪২ রানে অল আউট হয়ে ব্যাটিং ব্যর্থতার ছাপ রাখার পরও বাংলাদেশ ‘এ’ দলের উদ্বেগের তেমন কিছু নেই। তাপস বৈশ্য, মোহাম্মদ শাহজাদা ও মোহাম্মদ শরীফ-এই পেসারত্রয়ীর ত্রিমুখী আঘাতে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস শেষ মাত্র ১১৩ রানেই। ১১৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নামা বাংলাদেশ দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে ১ উইকেটে ২৯ রান তুলে জয়ের পথেই। অর্থাৎ শেষ দিনে জেতার জন্য আর মাত্র ৮৯ রান করতে হবে তুষার ইমরানের দলকে।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ‘এ‘ দল
১ম ইনিংস ১৪৬/১০ ও দ্বিতীয় ইনিংস ১১৩/১০ (মাতসিকেনেরি ১৬, মাওইয়ো ১৭, হিগিন্স ২০, উইলিয়ামস ৩২*, তাপস ৩/৩৯, শাহজাদা ৪/২৫, শরীফ ৩/২০ )
বাংলাদেশ ১ম ইনিংস ১৪২/১০ ( রাজিন ২২, তুষার ৩৩, তাপস ২৫, আয়ারল্যান্ড ৭/৩৬, ক্রিমার ২/১৭ ) ও দ্বিতীয় ইনিংসে ২৯/১ ( জাভেদ ৯, রাজিন ব্যাটিং ১৩, তুষার ব্যাটিং ২)
