২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে যেতে পারে বাংলাদেশ

শনিবার দুপুরে প্রেসবক্সে এসে সিসিডিএম-এর চেয়ারম্যান খন্দকার জামিলউদ্দিন প্রিমিয়ার ক্রিকেট লিগে তারকা সংকটের অগ্রীম আশঙ্কায় ভুগতে শুরু করেছিলেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2006, 09:42 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

কারণ, বিশ্বকাপের আগেই আবারো জিম্বাবুয়েতে যাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশ দলের। সেক্ষেত্রে কয়েক ধাপে চলে ফেব্রুয়ারিতে গিয়ে প্রিমিয়ার লিগ আর জাতীয় দলের খেলোয়াড়দের পাবে না। কেননা জাতীয় দল জিম্বাবুয়েতে গেলে ফেব্রুয়ারিতেই যাবে। সেরকমই জানালেন বিসিবির সিইও মাহমুদুর রহমান,“হ্যাঁ, জিম্বাবুয়ে আবারো আমাদের সেখানে যেতে আমন্ত্রণ জানিয়েছে। যদি আমরা গ্রহণ করি, তাহলে ফেব্রুয়ারিতে বাংলাদেশ দল সেখানে যাবে। বিশ্বকাপের আগেই। গেলে কটা ম্যাচ খেলবো, সেগুলো এখনো ঠিক করা হয়নি।”