চেলসির বিরুদ্ধে খেলার ব্যাপারে আশাবাদী মেসি
গোড়ালিতে আঘাত পাওয়া সত্ত্বেও চ্যাম্পিয়নস লীগে চেলসির বিরুদ্ধে খেলতে পারবেন বলে আশা করছেন বার্সেলোনার ফরওয়ার্ড লিওনেল মেসি।
গুরুত্বপূর্ণ ওই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার।
শুক্রবার স্প্যানিশ পত্রিকা এল মুন্ডো দেপোর্তিভোকে তিনি বলেন, ‘গোড়ালির সমস্যা এখনও আমাকে খানিকটা ভোগালেও মঙ্গলবার আমি খেলতে পারবো বলে আশা করছি’।
গত সপ্তাহে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সাথে খেলার সময় ব্রাজিলের মিডফিল্ডার এমারসন আর্জেন্টিনার এই তারকাকে ফাউল করেন। ওই খেলায় বার্সেলোনা ২--০ গোলে জয় পায়।
