অষ্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন বর্তমান চ্যাম্পিয়ন সাফিন
বছরের প্রথম গ্রান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন টেনিস থেকে মারাট সাফিন ও ফোন্স ওপেনর চ্যাম্পিয়ন রাফেল নাডাল নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
২৫ বছর বয়সী সাফিন হাটুর ইনজুরিতে ভুগছেন। অন্যদিকে নাডাল ভুগছেন পায়ের সমস্যায়। ইনজুরির সমস্যার কারণে তারা নাম প্রত্যাহার করেছেন বলে জানা গেছে।
সাফিন অষ্ট্রেলিয়ান ওপেনে যোগ দিতে না পারায় দুঃখ প্রকাশ করে বলেছেন, এবারের প্রতিযোগিতায় অংশ নিতে পারছিনা বলে খুবই খারাপ লাগছে।
সাফিন বলেন, আমার হাটুর অবস্থা এখন অনেক ভালো। তবে তা প্রমাণের জন্য এখনি গ্রান্ড স্ল্যামের মতো প্রতিযোগিতায় অংশ নেয়া ঠিক হবেনা।
তিনি আরো বলেন, আমি আমার অস্ট্রেলিয়ান ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করছি। এবছর অংশ নিতে না পারলেও তবে আগামী বছর নিশ্চয়ই পারবো।
অন্যদিকে অক্টোবরের মাদ্রিদ মাস্টার্সের পর উনিশ বছর বয়সী বিশ্বের দ্বিতীয় বাছাই নাডাল মাঠে নামতে পারেননি।
তিনিও অস্ট্রেলিয়ান ওপেনে যেতে পারবেন না বলে দুঃখ প্রকাশ করে বলেছেন, অস্ট্রেলিয়ান ওপেন আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।
সোমবার বার্সেলোনাতে গাসটাবো কার্টেন এর সঙ্গে ৯০ মিনিট অনুশীলন করার পর নাডাল বছরে প্রথম গ্রান্ড স্ল্যাম থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেন।
এদিকে বিশ্বের এক নম্বর রজার ফেদেরার তার হাটুর মারাত্মক ইনজুরি কাটিয়ে উঠেছেন।
ফেদেরার বলেছেন, আমি সত্যি খুব আনন্দিত। সাংহাই এর পর আমি ভাবছিলাম সত্যি বছরের প্রথম গ্রান্ড স্ল্যামে অংশ নিতে পারবো কিনা।
তিনি আরো বলেন, এখন আমি শতভাগ খেলা খেলার জন্য প্রস্তুত।
