আয়াক্সকে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেল আর্সেনাল
আমস্টারডামে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের বি গ্রুপের খেলায় মুখোমুখি হয়েছিল ইংলিশ জায়ান্ট আর্সেনাল এবং হল্যান্ডের আয়াক্স আমস্টারডাম।
ফ্রেডরিক জুনবার্গ আর রবার্ট পিরেজের দুই গোলের সুবাদে আর্সেনাল ২-১ গোলে আয়াক্সকে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে।
নিজেদের মাঠে আয়াক্স প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে খেলে গেলেও খেলার ধারার বিপরিতে পরাজয় মেনে নিতে বাধ্য হয়। খেলার দ্বিতীয় মিনিটেই গোলের সূচনা করেন জুনবার্গ। কিছুক্ষণ পর পেনাল্টি থেকে স্কোর লাইন বাড়িয়ে দেন পিরেজ।
খেলা শেষ হওয়ার ১৯ মিনিট আগে আয়াক্সের হয়ে একটি গোল পরিশোধ করেন মার্কাস রোজেনবার্গ।
গানার্সরা (আর্সেনাল) এই ম্যাচে ইনজুরি আক্রান্ত দুই ডিফেন্ডার মাদুরো ও ত্রাবেলসিকে ছাড়াই মাঠে নামে। উপরন্তু, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে সাইডলাইনে ছিলেন প্লেমেকার ওয়েসলি স্নাইডার। দুই ম্যাচে আর্সেনালের সংগ্রহ ছয় পয়েন্ট। এক পয়েন্ট নিয়ে আয়াক্স অবস্থান করছে তৃতীয় স্থানে। তিন পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে অবস্থান করছে থুন।
