২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় হকি প্রতিযোগিতায় রাজশাহী, সাতক্ষীরা এবং যশোর জেলার জয়

এবিএস গ্রুপ জাতীয় হকি প্রতিযোগিতার শুক্রবারের খেলায় রাজশাহী, সাতক্ষীরা এবং যশোর জেলা জয় পেয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

মাওলারা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় রাজশাহী জেলা দিনাজপুরকে ৮-২ গোলে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে ছিলো।

বিজয়ী দলের পক্ষে মোহাম্মদ ফারুখ আহমেদ এবং জাহিদুল ইসলাম দু’টি করে এবং শাহজাহান, আশরাফুল, মোবারক, কৃষ্ণ এবং রাজু একটি করে গোল করেন। রানা দাস এবং নবি পরাজিত দলের পক্ষে একটি করে গোল করেন।

দিনের অপর খেলায় সাতক্ষীরা একমাত্র গোলে গাইবান্ধাকে পরাজিত করে।

দিনের শেষ খেলায় যশোর জেলা গাজীপুরকে ২-১ গোলে পরাজিত করে। রনি এবং শাহীন বিজয়ী দলের পক্ষে এবং রাহুল পরাজিত দলের পক্ষে একমাত্র গোল করেন।