২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন না পন্টিং

অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং সোমবার অ্যাসেজ সিরিজে তাদের ব্যর্থতার জন্য দলের কয়েকটি বিষয়কে আলোচনায় আনলেও ইংল্যান্ডের সাথে পরাজয়ের পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা নাকচ করে দেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2005, 12:19 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

১৯৮৬-৮৭ সালের পর এই প্রথম ২-১-তে সিরিজ হারতে হলো অস্ট্রেলিয়াকে। পন্টিং সাংবাদিক সম্মেলনে বলেন, “যে কোন ক্রিকেটপ্রেমীর মতো আমিও ইংল্যান্ডের যথেষ্ট প্রশংসা করি। তারা খুবই ভাল বল করেছে এবং ব্যাটিং ছিল আক্রমণাত্মক।”

তিনি বলেন, পুরো সিরিজে আমি খুব একটা দুঃখিত হইনি। তবে আমরা ভাল খেললেও সেরা খেলাটা উপহার দিতে পারিনি।

অধিনায়কত্বের প্রশ্নে পন্টিং বলেন, ‘আমার নেতৃত্ব নিয়ে বিভিন্নমুখী চাপ সৃষ্টি হচ্ছে। এ নিয়ে আমি বিচলিত নই। আমি সকলকে খুশী রাখতে পারবো না। আমার অধিনায়কত্বে খেলোয়াড়রা সšেত্তাষ্ট থাকলেই হলো। আমরা আমদের সেরা খেলাটা খেলতে চেষ্টা করেছি। এ নিয়ে দেশে কোন বিরূপ প্রতিক্রিয়া হবে বলে মনে করি না।’

অস্ট্রেলিয়ার দল থেকে অবশ্য তাকে তিনবার বাদ দেয়া হয়েছে।